মাসুদ রানা

মাসুদ রানা

সম্পাদক ও প্রকাশক

যোগদান: 12 অক্টোবর, 2026

আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্টে নামছে বাংলাদেশ

এশিয়ান গেমসে ভরাডুবির ক্ষত এখনো দগদগে রয়েছে। পরপর দুই ম্যাচে হতাশাজনক পারফরম্যান্সের কারণে কোনো পদক জিততে পারেনি বাংলাদেশ দল। তবে এবার ভিন্ন সংস্করণে ঘুরে দাঁড়ানোর সুযোগ এসেছে। আবুধাবিতে একমাত্র টেস্টে আফগানিস্তানের মুখোমুখি হবে নাজমুল হোসেন শান্তর দল। শুক্রবার দুপুর ১২টায় শুরু হবে ম্যাচটি। এই ম্যাচের মধ্য দিয়ে নতুন এক অধ্যায়ে প্রবেশ করবে বাংলাদেশ। দেশের ক্রিকেট ইতিহাসে এই প্রথম নিরপেক্ষ কোনো ভেন্যুতে টেস্ট খেলতে নামছে দলটি। ম্যাচটির আয়োজক আফগানিস্তান ক্রিকেট বোর্ড। তবে এখনো নিজ দেশে আন্তর্জাতিক ক্রিকেট আয়োজনের পরিস্থিতি তৈরি হয়নি। ১৬১টি টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জনের পর এবারই প্রথম নিরপেক্ষ ভেন্যুতে টেস্ট খেলতে যাচ্ছে বাংলাদেশ। তবে ম্যাচ শুরুর আগে সংযুক্ত আরব আমিরাতের তীব্র গরম কিছুটা বেকায়দায় ফেলেছে বাংলাদেশ দলকে।

আফগানিস্তানের বিপক্ষে নিরপেক্ষ ভেন্যুতে প্রথম টেস্টে নামছে বাংলাদেশ
🔒